সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও জাসাসের অবস্থান কর্মসূচি
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় মাইক হাতে বক্তব্য দেন আয়োজক নেতারা। কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য আব্দুল্লাহ প্রধান ও শাহ আলম।
এছাড়াও নাসিক ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বাবুল, নাসিক ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান, নাসিক ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সহ-সভাপতি সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদল, স্বেচ্ছা সেবক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com