আজ
|| || ||
মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ময়মনসিংহের অভিজ্ঞ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে খেলেছেন ২২০ রানের ঝলমলে ইনিংস। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বড় পুঁজি পেয়েছে ময়মনসিংহ।
সিলেট একাডেমি গ্রাউন্ডে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১০৪.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৪০ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক।
মাত্র ২১৫ বল মোকাবিলা করে ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২২০ রান করেন তিনি। ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম শতক। তবে এই সংস্করণে দীর্ঘদিন ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন এই অলরাউন্ডার। প্রায় আট বছর পর আবারও সেঞ্চুরি পেলেন তিনি, এবার সেটিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
ময়মনসিংহের ইনিংসে মোসাদ্দেকের পর উল্লেখযোগ্য অবদান রাখেন আরিফুল জনি। ১৬৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মো. আল আমিন জুনিয়র ৩৯, মো. ফাহিম ৩৫ এবং আজিজুল হাকিম রনি করেন ২২ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিহাদ উজ জামান। ময়মনসিংহের তিনটি উইকেট তুলে নেন তিনি। শফিকুল ইসলাম ও মোহর শেখের শিকার দুটি করে উইকেট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.