আজ
|| || ||
বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬
শনিবার (১৪ নভেম্বর) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান গেট, উপজেলা পরিষদের প্রধান গেটে, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের দেয়ালে এ চিত্র দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়। তবে আজ সকালে এসব গ্রাফিতির ওপর স্লোগান দুটি দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।
গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস. এম জাকির হোসেন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজটি করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি করছি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মকান্ড করছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে জয় বাংলা লেখা দেয়ালগুলো পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.