আজ
|| || ||
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর দনিয়া ক্লাব মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন (BD Clean)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, জুরাইন আদর্শ একাডেমির চেয়ারম্যান আব্দুর রহিম জীবন, নগর উন্নয়ন আন্দোলনের মহাসচিব কে এম শরীয়াতুল্লাহ এবং জাতীয় বিপ্লবী সংসদের আহ্বায়ক কাজী ফিরোজ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এইচ সম্রাট হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সহ- সভাপতি মুহা. সিয়াম হোসাইন ভূইয়া
অভিযানে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; বরং প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। সামাজিক দায়বদ্ধতা থেকে আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিত মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে।
আঁধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ মনে করে, পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ সমাজ গঠনে প্রত্যেকের অংশগ্রহণ জরুরি। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সংগঠনটি সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.