আজ
|| || ||
ঢাবিতে ভর্তির আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদেরও ভর্তির সুযোগ দিতে এ অনুরোধ জানান তিনি।মানচিত্র দেখুন
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।’
এদিকে, পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা নিয়ে আইন সংশোধনের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, চলতি বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমি দেখেছি, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, যারা আগে অকৃতকার্য হয়েছিল, তারা পাস করেছে। এছাড়া তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।’
বক্তব্যে আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতটা উদাসীন ছিল, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতটা উদাসীন থাকতে পারে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.