আজ
|| || ||
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেওয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.