ইষ্ট জিবাই ইন্টাঃ ফুট লিঃ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টাঃ ফুট লিঃ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সন্ধায় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পানাম ফুট পার্ক রেস্টুরেন্টে ইষ্ট জিবাই ইন্টাঃ ফুট লিঃ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ইষ্ট জিরাই ইন্টারন্যাশনাল ফুট লিমিটেডের ইউ জিরাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত।
টি এস এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ জেলা ডিপো মাকসুদুল আলমের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক,কাঁচপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো.জুয়েল রানা,ইষ্ট জিবাই ইন্টাঃ লিঃএর জি এম হুমায়ুন কবির,সোনারগাঁও রিপোর্টর্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সৌজন্যে মূলক উপহারসহ ইষ্ট জিবাই ফুট এর ডিলারদের ক্যাটাকরি হিসাবে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথি (ইউএনও) আসিফ আল জিনাত এর উপস্থিততে কেক কেটে ইষ্ট জিবাই ফুট লিঃ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com