আজ
|| || ||
হামজার নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের গোল উৎসব
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬
ম্যাচ শেষ। ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছেন দর্শকেরা। মুখে হাসি, চোখেমুখে আনন্দের ঝিলিক। কেউ সামিত সোমের গোলের গল্প করছেন, কেউ হামজার দুর্দান্ত ফুটবলের কথা বলছেন।
কারও আলোচনায় ফারহান আলী ওয়াহিদ,আবার কেউ রাকিব হোসেনের গোলের প্রশংসায় পঞ্চমুখ। অনেক দিন পর বাংলাদেশের ফুটবল দর্শকদের এমন আনন্দের উপলক্ষ এনে দিল। সাফ চ্যাম্পিয়নশিপে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুধু জয় নয়, মাঠের খেলাতেও দর্শকদের মন জয় করেছেন ফুটবলাররা।
সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে উৎসবের রাতে মেতেছে দেশের ফুটবল। এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বিশেষ।
প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন ২৯ বছর বয়সী হামজা চৌধুরী। এর আগে লিস্টার সিটি ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব এবারই প্রথম পেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর নেতৃত্বে দারুণ এক দলীয় পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ কোচ থমাস ডুলি। বিশেষ করে রক্ষণভাগের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমে মুগ্ধ তিনি।
ডুলি বলেন, ‘আমাদের ডিফেন্স অত্যন্ত নিখুঁত ছিল। গোলকিপার থেকে শুরু করে মাঠে থাকা প্রত্যেকেই খুব ভালো খেলেছে। সবাই কঠোর পরিশ্রম করেছে। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। ’ হামজার পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়েও উচ্ছ্বসিত কোচ। তিনি বলেন, ‘তার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ’ হামজাকে ১০ নম্বর পজিশনে খেলানোর সিদ্ধান্তও কাজে এসেছে বলে মনে করেন ডুলি। তাঁর গতি, আক্রমণাত্মক মানসিকতা ও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা দলের আক্রমণকে আরও বিপজ্জনক করেছে। বাংলাদেশের খেলার ধরন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কোচ। ডুলি বলেন, ‘আমরা শক্তি বা আক্রমণাত্মক মানসিকতা কমাতে পারি না। আমি ফুটবল খেলতে ভালোবাসি, ডিফেন্সিভ ফুটবল পছন্দ করি না। ’ চার গোলের জয়, অধিনায়ক হিসেবে হামজার প্রথম ম্যাচ এবং দর্শকদের উচ্ছ্বাস-সব মিলিয়ে ঢাকার রাতটি হয়ে থাকল বাংলাদেশের ফুটবলের জন্য স্মরণীয় এক রাত।
গ্যালারি থেকে বাড়ি ফেরা দর্শকদের হাসিমুখ যেন বলে দি”িছল, এই দলকে ঘিরে আবারও স্বপ্ন দেখা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.