নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলায় মিঠুন ও রাব্বি’র মাদক স্পটে ডিবি’র অভিযান, ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর নির্দেশে জেলা ব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি “ক” জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে ১১/১১/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পাগলা ধোপাতিতা সাকিনে মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বি’র মাদক স্পটে অভিযান চালিয়ে মিঠুন-রাব্বির ০২ (দুই) জন সহযোগীকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। মিঠুন ও রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক উদ্ধার সংক্রান্তে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।