নারায়ণগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাককর্মী নিহত
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসে ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন চাঁদপুর সদরের রাঙ্গে গাও গ্রামের আবুল বাকের গাজীর ছেলে। তিনি সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জুবায়ের জানান, আজ সকালে কর্মস্থলে একটি অটোরিকশায় করে গার্মেন্টসে যাচ্ছিলেন আবুল হোসেন। পথে একটি বাসের ধাক্কায় গুরতর আহত হন তিনি। পরে সংবাদ পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com