আজ
|| || ||
ডেমরায় দারুন নাজাত মাদ্রাসা থেকে ১৫ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি : ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে মোস্তাকিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড় টার দিকে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কিশোর মোস্তাকিমের বাবার নাম মাওলানা গিয়াস উদ্দিন। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রাম।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় মোস্তাকিমের বয়স ছিল ১৫ বছর। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তার পড়নে ছিল পাঞ্জাবি ও পাজামা।
স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে উদ্বিগ্ন পরিবারটি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
কোনো হৃদয়বান ব্যক্তি কিশোরটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: মাওলানা গিয়াস উদ্দিন (নিখোঁজ কিশোরের বাবা) মোবাইল: 01771-313054
নিখোঁজ কিশোরের সন্ধানে তথ্য দিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজনরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.