আজ
|| || ||
ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে : রাশেদ খাঁন
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬
ছাত্রলীগ-আওয়ামী লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুকে একটি পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই? আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।
জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির! জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে, আর ঠিক একারণেই আ.লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে ঐ অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.