আজ
|| || ||
রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার মামলা প্রত্যাহার
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। জেলা প্রশাসককে (ডিসি) এ কমিটির সভাপতি করা হয়।
‘জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার (এফআইআর), প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে’—যোগ করেন তিনি।
মন্ত্রী বলছিলেন, কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশে দায়ের করা হয়েছে কিনা, জনস্বার্থে মামলাটির বিচার কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন কিনা এবং বিচারপ্রক্রিয়া চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা—এসব বিষয় বিবেচনা করে কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।
আইনমন্ত্রী জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই এবং সার্বিক মামলা প্রত্যাহার কার্যক্রম সমন্বয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ তার নেতৃত্বে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
তিনি বললেন, রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশে দায়ের করা হয়েছে বলে প্রতীয়মান হয়—এমন কোনো মামলা প্রত্যাহারের জন্য আবেদন পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.