আজ মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা (Her Royal Highness, The Duchess of Edinburgh) গত ০৯ নভেম্বর ২০২৬ (সোমবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে ১১৩০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারযোগে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) -তে গমন করেন। পরিদর্শন শেষে তিনি ১৫৫০ ঘটিকায় একই হেলিকপ্টারে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে প্রত্যাবর্তন করেন। গমন ও প্রত্যাবর্তনকালে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা এর উক্ত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Exit mobile version