বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬
বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন নুর।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নুরুল হক নুর বলেন, বাসে আগুন দেওয়া, ককটেল নিক্ষেপ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। এ কাজে সাধারণ মানুষ সহযোগিতা করলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com