আজ শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় জাকিয়া সুলতানা নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিল।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে এ হামলা চালায়।

Exit mobile version