সোনারগাঁয়ে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটি এলাকায় চোর আখ্যা দিয়ে ফারুক নামে এক যুবককে পিটিয়ে হত্যার বিচার চেয়ে আমিনুল ও অমিত হাসান সহ সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মরদেহ নিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
৯ নভেম্বর দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি স্ট্যান্ডে মরদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন কয়েক শ" নারী ও পুরুষ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
নিহতের স্বজনরা জানান,২৬ অক্টোবর রাতে আমিনুলের বাসায় চুরি হলে দুইদিন পর দুপুরে আমিনুল ও অমিত ফারুককে বাসা থেকে ডেকে নিয়ে কয়েকজন মিলে চোর আখ্যা তাকে পিটিয়ে আহত করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তির ১০দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com