আজ
|| || ||
নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ কর্তৃক সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার-০৩
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর নির্দেশে জেলা ব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি “ক” জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম ০৬ নভেম্বর ২০২৬খ্রি. রাত ১১.০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান করে ০১টি বিদেশী পিস্তলসহ ০৩ জনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, তারা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আরো জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী ও মানুষ্য হত্যা কাজে ব্যবহারের নিমিত্তে আসামী জসিম মেহেরপুর বর্ডারের একজন অস্ত্র চোরাকারবারীর সাথে যোগাযোগ করে দীর্ঘদিন যাবৎ অস্ত্রগুলি ক্রয়/বিক্রয় করে আসছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ শান্তিনগর ক্যানেল পাড়ে অবস্থান করার সময় হাতে নাতে ধৃত হয় তারা। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীদের তথ্য:
১। জসিম উদ্দিন @ শিষনাগ জসিম (৪৫), পিতা- মৃত দ্বীন মোহাম্মদ, মাতা- মৃত সবুরা খাতুন, স্থায়ী সাং- আকুর ঠাকুরপাড়া, থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল, এ/পি- পাইনাদি বিল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ শফিকুর রহমান রনি (৩৫), পিতা- মৃত মোঃ দুলাল হোসেন, মাতা- বিলকিস বেগম, সাং-উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি বাবুল সাহেবের বাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ এবং ৩। মোঃ লিটন @ পাইলট লিটন (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা-সুফিয়া বেগম, সাং- মরিচ বুনিয়া, থানা- পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি- শান্তিনগর কামাল হোসেন হাজী বাড়ি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
উদ্ধারকৃত আলামত*
১। ১টি বিদেশী পিস্তল ৭.৬৫।
২। আসামীদের ব্যবহৃত ২টি মোবাইল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.