গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৬
গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আজ ৭ নভেম্বর থেকে গ্রাম পুলিশের বেতন ভাতা কার্যকর হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে। আর গ্রামের পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ হবে। এমনকি অবসর ভাতাও বাড়বে বলে ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত, সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com