আজ
|| || ||
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা গাড়ির ভেতরে তাকে অপেক্ষা করতে দেখা যায়।
এসময় তার গাড়ির দুই পাশে কালো পোশাকে অবস্থান করছিলেন প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী।
গাড়ির আশপাশে আসা আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। পরীমনির আদালতে আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের জটলাও তৈরি হয়। বেলা ১১টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন পরীমনি। তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরাও গাড়ির দুই পাশে অবস্থান করছিলেন।
আদালত সূত্র জানিয়েছে, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুনরায় জামিনের আবেদন করবেন পরীমনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.