আজ
|| || ||
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফয়সল আমীন জানান, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তার অগ্রাধিকার। তার এলাকায় কৃষকদের সমস্যা সমাধানে প্রথমেই কাজ শুরু করবেন তিনি।
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্ব নিষ্ঠা ও সচেতনতার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.