আজ
|| || ||
সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পায়ুপথে মিলল ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা আইসিপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
৩৩ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)।
তাঁর পাসপোর্ট নম্বর জেড৬৪৮৭৪৫৮।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি জানা গেলে সন্দেহভাজন ওই ব্যক্তিকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক পরীক্ষা ও এক্স-রের মাধ্যমে তাঁর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট স্বর্ণের পেস্ট শনাক্ত ও উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.