সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর “হামেশা ফুড লিমিটেড” ও “কাশ্মীর গ্রুপ” ফ্যাক্টরীতে ডাকাতি মামলায় ০৫ জন ডাকাত গ্রেফতার ও আলামত উদ্ধার
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ০২.৩০ ঘটিকা ০৪.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন হামেশা ফুড লিমিটেড এর সিকিউরিটি গার্ডদের জিম্মি করে অজ্ঞাতনামা ডাকাত দল তামার তার, মনিটর ও মোবাইল ডাকাতি করে পিক আপ যোগে নিয়ে যায় । অতঃপর ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ০৩.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকায় একইভাবে কাশ্মীর গ্রুপ লিমিটেড এ একই ডাকাত দল তামার তারসহ অন্যান্য মালামাল ডাকাতি করে পিক আপ যোগে নিয়ে যায়। এই ০২ টি ঘটনায় সোনারগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে ০২ টি ডাকাতি মামলা রুজু হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের তত্ত্বাবধানে 'বি' সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপংকর ঘোষ এর সহযোগিতায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর প্রত্যক্ষ নেতৃত্বে ০২ টি টিম গঠন করা হয়। এই ০২ টি টিমের পুলিশ অফিসার এসআই/শেখ পারভেজ বিন কামাল চৌধুরী, এসআই/রিফাত উদ্দিন, এসআই/এবিএম গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে । অতঃপর ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. প্রথম টিম ডাকাত ০১। রাদেশুল মাদবর ওরফে রাজু (৩০), পিতা-জলির মাতবর, সাং-নগরবোয়ালিয়া, থানা-জাজিরা, জেলা-শরিয়াতপুরকে ডিএমপি'র যাত্রাবাড়ী এলাকার কাজলা হতে গ্রেফতার করে। অতঃপর ডাকাত ০২। আবু সাঈদ ওরফে মোল্লা (৩৯), পিতা-আবুল আইশ, সাং-দড়িমাছুমপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লাকে হাফসা ট্রেডার্স, আনারকলি টঙ্গী পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। দ্বিতীয় টিম ডাকাত ০৩। বাছের মিয়া (২৫), পিতা-মান্নান, সাং-কুরদোনাপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ০৪। অনিল বাবু (৩৫), পিতা-কৃষ্ণ মোহন, সাং-মালিরচারা, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল এবং ০৫। ইমন হাসান ওরফে রাশেদুল (২৮), পিতা-হোসেন, সাং-সেনপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরদের‘কে গাজীপুর থেকে গ্রেফতার করে। আসামীদেরকে পুলিশ পাহারায় অদ্য ০১ নভেম্বর ২০২৬ খ্রি.বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ০২ জন ডাকাত ০১। রাদেশুল মাদবর ওরফে রাজু (৩০) এবং ০২। আবু সাঈদ ওরফে মোল্লা (৩৯) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
*গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে নিম্ন বর্ণিত মালামাল উদ্ধার করা হয়ঃ*
১। ২০০ কেজি তামার তার, যা ৩০০ আর এর ৪৪০ মিটার ক্যাবল এর কভার হতে ছুটানো।
২। একটি খোলা পিকআপ যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৬৮৫৮।
৩। মালামাল বিক্রয়ের নগদ টাকা ৯৩,০০০/-(তিরানব্বই হাজার) টাকা।
৪। তামার ববিন ০১(এক) টি।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাত ০১। রাদেশুল মাদবর ওরফে রাজু এর বিরুদ্ধে ০১ টি ডাকাতির প্রস্তুতির মামলা বিচারাধীন রয়েছে এবং ০২। অনিল বাবু এর বিরুদ্ধে ডাকাতি মামলা সহ ০৬ টি মামলা বিচারাধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com