
আজ
|| || ||
নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ০৪ সদস্যকে ছিনতাইকৃত ০/২ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর দিক-নির্দেশনায় জেলা ব্যাপী অভিযানে চলছে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার। তারই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর রাত ২২.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ
হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির পুলিশ পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলামের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকশ টিম অভিযান করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকৃত ০২ লক্ষাধিক টাকার মালামালসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতে নাতে ধৃত করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেন।
*গ্রেফতারকৃত আসামীর তথ্য:*
১। রিপন (৩৪), পিতা-আঃ লতিফ, মাতা-হোসনে আরা, সাং- মৌচাক লতা স্টোর, নিমাই কাশারী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ;
২। মোঃ রাব্বি (৩০), পিতা- মৃত দৌলত মিয়া, মাতা- মোছাঃ রিনা বেগম, স্থায়ী সাং-জগতচর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ এ/পি- মৌচাক এলাচির বাসা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ;
৩। হৃদয় চন্দ্র দাস (৩০), পিতা-মৃত রতন চন্দ্র দাস, মাতা- সজল রানী দাস, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ ( ভাসমান) এবং ৪। মাসুম (২৯), পিতা- মোবারক হোসেন, মাতা- মরিয়ম বেগম, সাং-মিজমিজি মৌচাক স্ট্যান্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ
*উদ্ধারকৃত আলামতঃ*
১। ২ টি ইসিজি মনিটর
২। লিফট যন্ত্রপাতি
২,০৪,২৪০/- (দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ) টাকার মালামাল।
৩। বার্মিজ চাকু-১টি।
৪। ছোড়া-১টি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.