সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা ঠেকাতে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোর এলাকায় এই কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টিএইচ তোফা, সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেনের নেতৃত্বে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রাহন করে।
অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সামসুউদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শহিদুল ইসলাম রুপক, নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা মাহাবুব হাছান, কমল মিনিবাস শ্রমিক দলের সভাপতি কবির হোসেন মোড়ল, নাসিক ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আলী রাজ, সদস্য সচিব বাদশা মিয়া, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক রাজিব, মো. সবুজ মিয়া, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, সদস্য সচিব লুৎফর রহমান জিমি, যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আলমগীর হোসে, সদস্য সচিব মো. মোস্তফা, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, মো. আলাল, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মনির হোসেন সরদার, সদস্য সচিব আলী হোসেনসহ ১-১০ ওয়ার্ডের শ্রমিক দলের নেতাকর্মীরা ছিলেন।
এসময় বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনে অযুক্তি এবং তাদের যদি কোন দাবী থাকে তা হলে তারা গার্মেন্টস মালিকদের সাথে বসে সমাধান করবে। গার্মেন্টস শ্রমিকরা বেতনসহ বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামে, ওই আন্দোলন কেন্দ্র করে গুপ্ত ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরা শ্রমিকদের সঙ্গে মিশে সড়কে জনদূর্ভোগ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করার জন্য চেষ্টা করবে। গুপ্ত আওয়ামী লীগেরা রাস্তায় নামে তাদেরকে প্রতিহত করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল রাজপথে এসে দাড়িয়েছে। কোন কারণে ঢাকা-চট্রাগ্রাম মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে জনদূর্ভোগ, জ¦ালাও পেড়াও ও দেশকে অস্থিতিশীল করতে না পারে এর জন্য আমরা সতর্ক আবস্থানে রয়েছি। নিষিদ্ধ ও গুপ্ত আওয়ামী লীগরা মহাসড়কে নেমে আন্দোলন সংগ্রাম করেত না পারে এর জন্য কঠোর অবস্থানে রয়েছি। গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে নিষিদ্ধ আওয়ামীলীগ মহাসড়কে মধ্য কোন বিশৃঙ্খলা ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করতে চায় ওই পরিকল্পনাকে নৎসাধ করার জন্য সিদ্ধিগঞ্জ থানা শ্রমিক দল থানার বিভিন্ন পয়েন্টে শ্রমিক দলের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে দাড়িয়ে অবস্থান নিয়েছে।



