আজ
|| || ||
নাটোর জেলায় “৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উদ্যোগে নাটোর জেলায় “৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার, নাটোর মহোদয়ের উপস্থিতি
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় নাটোর রাজবাড়ীতে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে ৬ দিনব্যাপী (৩০ অক্টোবর-০৪ নভেম্বর ২০২৬) “৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬” শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের হুইপ জনাব এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ জাতীয় সংসদ-৫৯, নাটোর-২ ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, এএলটি চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে জনাব মোছাঃ সুমনী আক্তার, জেলা প্রশাসক, নাটোর ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলা, জনাব মোঃ রহিম নেওয়াজ, প্রশাসক, জেলা পরিষদ, নাটোর, জনাব মোঃ আব্দুস সালাম, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রাজশাহীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল আলম সরকার, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), রাজশাহী মহোদয়।
ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের ৮টি জেলা ও ১টি মহানগরী থেকে আগত আগামী দিনের ভবিষ্যৎ কাব স্কাউট শিশু, ইউনিট লিডার এবং স্কাউট কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ব, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা, চমৎকার নেতৃত্ব ও দেশপ্রেম গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আয়োজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রাখবে।
তিনি আরোও বলেন, স্কাউটিং শিশুদের এই মিলনমেলা যেন নির্বিঘ্ন, আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। একই সাথে তিনি পুরো ক্যাম্পুরী জুড়ে অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি “৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬” সফল করার নিমিত্তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে তদারকি করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.