আজ শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের উদ্দেশ্যে আসা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সকালে এ লংমার্চ শুরু হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকালে লংমার্চের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, মহেশপুর উপজেলার ১১নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে একটি বাস লংমার্চের উদ্দেশ্যে আসা অবস্থায় কালীগঞ্জ টু কোটচাঁদপুর সড়কে দুর্ঘটনার কবলে পড়ে।

এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন।

Exit mobile version