আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের নেতা সাইফুদ্দীন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা রোড এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সাইফুদ্দীন (৪৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নেতা।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের পদ্মাডিপো সংলগ্ন একটি দোকান থেকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতার শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.