আজ
|| || ||
‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’ স্লোগানে নয়নপুরে ২৫ কিলোমিটার মাদকবিরোধী ম্যারাথন
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬
শ্রীপুর প্রতিনিধি-
‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এই স্লোগানে গাজীপুর সদর উপজেলার আরপিগেট-নয়নপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়। নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে বিভিন্ন বয়সী দৌড়প্রেমী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা অংশ নেন। দৌড়ের পাশাপাশি অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনির, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাফেজ ইব্রাহীম, এমদাদুল হক এমদাদ, রাসেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নয়নপুর সচেতন যুবসমাজের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘মাদক আমাদের সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। কোনোভাবেই যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সামনে এগিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা জোরদার করতে হবে।
আয়োজকেরা জানান, মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া, তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই প্রত্যয় নিয়ে ম্যারাথনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.