ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ‘সুন্দরভাবে’ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে ভোটগ্রহণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনে এ কথা জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। গণনা শেষে পুরোটা বলতে পারব।’
তিনি এ সময় বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
সচিব এ সময় আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি নেই এটি জানার পরই আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তিনি পরিচয় নিশ্চিত করেছেন।’
আখতার আহমেদ বলেন, ‘কম বয়সী যারা ভোটকেন্দ্রে গেছিলেন তারা ভোটার না। কৌতুহল হতে পারে, দলীয় পরিচয় থাকতে পারে, তবে আমরা সেটি সাথে সাথে সলভ করেছি।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com