আজ বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা: সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন এবং সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

এ ছাড়া নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক, উচ্চমান সহকারী নাসির উদ্দিন, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনার রশীদ এবং নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং বাস-ট্রাকের চালকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক।
প্রতিবেদনের তারিখের সামঞ্জস্য ঠিক করুন
অতিথিদের দীর্ঘ তালিকা সংক্ষিপ্ত করুন
সংবাদটির শুরু আরও সংক্ষিপ্ত করুন

Exit mobile version