আজ
|| || ||
শ্রীপুরে রাজাবাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ এর ব্যানারে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচির আওতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এক ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হক ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কিশোর-কিশোরীরা খেলাধুলায় নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং পরবর্তীতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ লাভ করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.