আজ
|| || ||
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬
নাঈম গাজীপুর জেলা ব্যুরো।
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকার বিভিন্ন লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আনন্দময় পরিবেশে সকলের মঙ্গল কামনা করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এদেশের সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব। তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় পূজা কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান প্রার্থী মুঃ মোফাজ্জল হকের এমন সম্প্রীতি-বন্ধনমূলক পদক্ষেপকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাপক জনসংযোগ গড়ে তুলছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.