আজ
|| || ||
নাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্মদক্ষতার স্বীকৃতিতে পুরস্কৃত পুলিশ সদস্যরা
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর ২০২৬ তারিখ ০৮:৩০ ঘটিকায় নাটোর জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড এবং ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। প্যারেড পরিদর্শন কালে তিনি পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশা দারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশা দারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল, নাটোর।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় নাটোর জেলা পুলিশের মোটরযান শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, সি-স্টোর, ডি-স্টোরসহ পুলিশ লাইন্সের সংশ্লিষ্ট শাখা ও দপ্তর পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় যোগ দেন পুলিশ সুপার মহোদয়। সভায় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, অসুবিধা এবং কল্যাণসংশ্লিষ্ট বিষয় অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন। তাৎক্ষণিক ভাবে সমাধান যোগ্য সমস্যা গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। যেসব বিষয় তাৎক্ষণিক ভাবে সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো পর্যায় ক্রমে সমাধানের আশ্বাস দেন। এ সময় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নত করা এবং পেশাগত দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কল্যাণ সভায় মাদকদ্রব্য উদ্ধারে সাফল্য, ইমুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত আসামি গ্রেপ্তার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার, নাটোর। এ সময় তিনি পেশাগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করেন।
সভায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উক্ত মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল; জনাব নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল; সহকারী পুলিশ সুপার (প্রবেশনার); আরআই, পুলিশ লাইন্স; নাটোর জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ; ডিআইও-১; কোর্ট ইন্সপেক্টর; টিআইসহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.