জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাফতরিক ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী শক্তির নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্য সচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) ও মূখ্য সংগঠক হিসেবে অ্যাড. মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বিদ্যমান কমিটি বাতিল করে এই আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হয় বলে জানানো হয়েছে।



