নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জ মহানগরীতে শারদীয় দুর্গোৎসবে সেরা ১০টি পূজামণ্ডপকে উপহার দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে নির্বাচিত পূজামণ্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ মহানগরীর সেরা ১০টি পূজামণ্ডপ হিসেবে নির্বাচিত হয়েছে—আমলাপাড়া পূজামণ্ডপ, বলদেব জিউর আখড়া পূজামণ্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামণ্ডপ, গৌড়নিতাই আখড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজামণ্ডপ, নিতাইগঞ্জ প্রজন্ম প্রত্যাশা পূজামণ্ডপ, নগর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ, নয়ামাটি গিরিধারী আখড়া পূজামণ্ডপ, বন্দর বাজার পূজামণ্ডপ ও কুমুদিনী মাঠ পূজামণ্ডপ।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মিঠুন মোদক, পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহসভাপতি নিতাই দত্ত, সহসভাপতি সুশীল দাস ও সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নির্বাচিত ১০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com