আজ
|| || ||
পাঁচ দিন বিনা মূল্যে টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে বিনা মূল্যে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে পাঁচ দিনই খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এই পাঁচ দিন নির্ধারিত দুই গ্যালারিতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।
তবে এই সুবিধার আওতায় থাকছে না গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মোশতাক গ্যালারি। এ ছাড়া ভিআইপি সংশ্লিষ্ট নির্ধারিত স্ট্যান্ডগুলোতেও বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকছে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.