আজ
|| || ||
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনাটি গতকালের। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।
এ সময় দল-মত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয় মাইকিংয়ে।
শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.