আজ বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি সেতুর নিচে প্লাস্টিকের ড্রামের ভেতর পাওয়া নারীর মৃ/তদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুর।
নিহত নারীর নাম মোছা. ঝিনুক আক্তার। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী। তাঁর ঠিকানা এরশাদ নগরের ১৪১ নম্বর বাসা, ব্লক-৪, টঙ্গী পূর্ব, গাজীপুর।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ নম্বর কুড়িকাহুনিয়া ইউনিয়নের একটি সেতুর নিচে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ওই নারীর মৃ/তদেহ উদ্ধার করা হয়। পরে পিবিআই, শেরপুরের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
তবে কীভাবে ওই নারীর মৃ/ত্যু হয়েছে, কে বা কারা মৃ/তদেহটি সেখানে রেখে গেছে এবং এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে মৃ/ত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

Exit mobile version