আজ
|| || ||
শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৬
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্য বজায় রাখার প্রত্যয়ে বিজয়া দশমী উপলক্ষে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীপুর উপজেলা শাখা এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীপুর উপজেলা শাখা এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সাবেক সিনিয়র সহসভাপতি মো. কাজিম উদ্দিন ফকির, সদস্যসচিব মো. খাইরুল কবির মণ্ডল (আজাদ), রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মুহিদুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক সরদার মো. আক্তার হোসেন, মো. আলতাফ হোসেন পলান, মো. শাহানুর সরকার ও মো. আবুল হোসেন সরকার, সদস্যসচিব মো. রাকিবুল ইসলাম মোড়ল, সাবেক সভাপতি ডা. আব্দুল বারেক এবং রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বাবু উমাকান্ত মল্লিক।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু অশোক কুমার শর্মা, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বাবু শ্রীকৃষ্ণ দাস, বাবু মাধব চন্দ্র মণ্ডল, বাবু তরনী সরকার, বাবু স্বপন কুমার মল্লিক (সিএ), বাবু ললিত রঞ্জন মল্লিক, বাবু মথুরা মোহন দাস ও বাবু সুভাষ চন্দ্র রায়। এ সময় ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করে। ভবিষ্যতেও এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাবু পিযুষ কুমার ঘোষ (লিটন), যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অরুণ কুমার মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক বাবু নিতাই চন্দ্র মণ্ডল।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শ্রীপুর মডেল থানা পুলিশ ও ৮ নম্বর রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.