নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের মানুষ একটি পরিবারের মতো। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। জন্ম থেকেই মানুষ দুর্গাপূজার উৎসব দেখে আসছেন, এতে অংশ নিচ্ছেন এবং সহযোগিতা করছেন। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী জনপদ। তাঁর নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই উৎসবের সঙ্গে যুক্ত। দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গত প্রায় দেড় মাস ধরে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর জন্য ঘোষিত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে সংসদ সদস্য বলেন, “এ বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং প্রয়োজনীয় সহায়তা ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে দিয়েছি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিশাল এলাকাজুড়ে তাঁর নির্বাচনী এলাকায় ৭২টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা আন্তরিকভাবে কাজ করছেন।
আবুল কালাম আরও বলেন, দুর্গাপূজা ও লাঙ্গলবন্দের বার্ষিক স্নানোৎসবে শুধু দেশের সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নেন না, প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা আসেন। এসব আয়োজন নারায়ণগঞ্জের ঐতিহ্য ও সুনামের সঙ্গে জড়িত। তাই এই সুনাম অক্ষুণ্ন রাখতে এবং উৎসবগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য অটুট থাকবে বলে প্রত্যাশা করেন
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com