আজ
|| || ||
রাজেন্দ্রপুরে ৪৪তম ওয়াজ মাহফিল, কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের রাজেন্দ্রপুরের নোয়াগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪৪তম বার্ষিক ওয়াজ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁও নিবাসী ইসমাইল শেখ কবিরাজের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) বাদ আছর তাঁর নিজ বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন লালমনিরহাটের শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজদুল ইসলাম হেলালী।
এ ছাড়া বক্তব্য দেন খাতুন জান্নাত বালিকা মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা ক্বারী হাবিবুল্লাহ (রাজেন্দ্রপুরী), রসুলপুর বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শফিকুল ইসলাম (ভূঞাপুরী), বায়তুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবুল কাশেম এবং জামিয়া মোহাম্মাদিয়া নোয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলামসহ আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ অনুসরণ, নৈতিক চরিত্র গঠন, পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ব্যক্তি ও সমাজজীবনে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাহফিলে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সাবেক ইউপি সদস্য মো. সুরুজ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আজগর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আয়োজক ইসমাইল শেখ কবিরাজের পক্ষ থেকে মাহফিলে অংশ নেওয়া অতিথি, ওলামায়ে কেরাম ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.