আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীসহ আটক ১৩
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৬
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ কর্মীসহ ১৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামিদের মধ্যে মধ্যে সন্ত্রাস বিরোধী মামলার ২ জন, ৫৫ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক কারবারি, সামারি ট্রায়ালে অভিযুক্ত ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান তানভীর (২৮) ও সুমিলপাড়া আদমজী এলাকার মৃত কুরবান আলীর ছেলে আরমানকে (৪২)।
এছাড়াও ৫৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি হলেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মোঃ সুজন (২৩)।
সামারি ট্রায়ালে অভিযুক্ত ৯ আসামি হলেন শিমরাইল বউ বাজার এলাকার মোঃ জয় (২৫), পাইনাদী নতুন মহল্লার নাছির হোসেন বাচ্চু (৩৫), আটি মাইছাপাড়ার আরিফুল ইসলাম শান্ত (২০), আটি ওয়াবদা কলোনীর মোঃ রুবেল (২৩), মোঃ মানিক (২০), মোঃ রমজান হাওলাদার (২৮), তাঁতখানা বউবাজার রিফুজি পাড়ার মোঃ মোছন (২৮) ও মোঃ ফয়সাল (২৫) এবং মাগুরা সদরের মোঃ রফিকুল ইসলাম (২৬)।
সিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ মিয়ার ছেলে জুয়েলকে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.