আজ
|| || ||
বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট না’গঞ্জ জেলা’র আয়োজনে বস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৬
শারদীয় দূর্গোৎসব ২০২৬ ইং উপলক্ষে বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা'র আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট'র সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শ্রীমতী অর্পণা রায় দাস।
বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি কার্তিক ঘোষ এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল,মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুভাষ দাস, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি সুশীল দাস, নিতাই দত্ত, সাধারণ সম্পাদক মিঠুন মোদক, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারায়ণগঞ্জ পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য। আলোচনা শেষে সনাতনী ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.