আজ
|| || ||
সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে নয়টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সীমান্তসংলগ্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। অন্যদিকে, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁরা মোতায়েন করা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি জানায়, দুর্গাপূজা উপলক্ষে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.