আজ
|| || ||
জামপুরে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুজ্জামানের নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ৪শ' মিটার ইটের সলিং রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিরাবো সোনারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজেের কোমলমতি শিক্ষার্থীদের অনেক দিনের দুরবস্থা অবস্থা দর করতে ২নং ওয়ার্ডে ব্যাক্তিগত অর্থায়নে এশিয়ান হাইওয়ে সড়ক থেকে আইডিয়াল স্কুল হয়ে আনিসের বাড়ি পর্যন্ত ৪শ' মিটার রাস্তার উন্নয়ন কাজে হাতে দেন বদরুদ্দজামান বদু মেম্বার। উক্ত সোনারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রাথমিক শিক্ষার্থীসহ ২৪টি গ্রাম থেকে আসা প্রায় এক হাজার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আসিতেছে। আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম ও অধ্যাপক মো.রফিকুল ইসলাম বলেন,অনেক বার এই রাস্তার আবেদন করার পরও কোন সরকারি কর্মকর্তা ও ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানগনও রাস্তাটি করতে সক্ষম হয়নি। আমাদের এলাকার শিক্ষার্থীরা,সাধারণ জনগণের চলাচলে কষ্ট দেখে ২নং ওয়ার্ডের মেম্বার বদরুজ্জামান মোল্লা বদু রাস্তার উন্নয়ন কাজ শুরু করায় আমরা গর্বিত। ইউপি সদস্য বদরুজ্জামান মোল্লা বলেন, কোমলমতি শিক্ষার্থীরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করে তাই দেখে আমি ব্যাক্তিগত অর্থায়নে রাস্তাটি করার উদ্যোগ নিয়েছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.