আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৬৫টি পূজামণ্ডপে শাড়ি ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “উৎসব নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। সরকার নিরাপত্তা দেবে। আমরাও পাশে থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করব। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করবেন। নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে উৎসব উদযাপিত হবে। আপনাদের আনন্দের ভাগীদার আমরাও হব।”

অনুষ্ঠান শেষে উপজেলার ৬৫টি পূজামণ্ডপে প্রত্যেকটিতে ৩টি ও ৬ শত কেজি চাল প্রদান করা হয়।

Exit mobile version