আজ শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের কর্মীদের বহনকারী একটি প্রাইভেট কারের গতিরোধ করে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। আহত হন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা প্রাইভেট কারে করে আনা হচ্ছিল।
তিনি জানান, প্রাইভেট কারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে। একপর্যায়ে পিস্তল বের করে একাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা।
মোস্তাফিজুর রহমানের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। তবে টাকার সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে।
গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনামে অভিযোগের সতর্কতা রাখুন
টাকার অঙ্কে অসঙ্গতি স্পষ্ট করুন
প্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত করুন

Exit mobile version