আজ
|| || ||
নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চল ও স্থলভাগে নাটোর জেলা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৬
নাটোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের প্রত্যক্ষ নেতৃত্ব, উপস্থিতি ও সুদক্ষ দিকনির্দেশনায় ০৯ অক্টোবর ২০২৬ তারিখে লালপুর থানা এলাকার পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে দিন-রাত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানটি পাঁচটি জেলা—নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুরে পরিচালিত সমন্বিত বিশেষ অভিযানের অংশ। অভিযানে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, নাটোর ও পাবনা জেলার অভিযানের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম মহোদয়।
নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল জনাব শোভন চন্দ্র হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), লালপুর থানা জনাব মোঃ ইব্রাহীম খলিল-এর নেতৃত্বে নাটোর জেলা পুলিশের ১২০ জনের অধিক কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানে বিভিন্ন মামলায় ও আইনগত প্রক্রিয়ায় সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানামূলে ০৪ জন, মোবাইল প্রতারণা ও সাইবার হ্যাকিং-সংক্রান্ত মামলায় ০২ জন, মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায় ০১ জন, পেনাল কোডের মামলায় ০৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ০৩ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ০৯ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নাটোর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযান অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের দায়িত্বশীল ও পেশাদার কার্যক্রমের ধারাবাহিক প্রতিফলন। পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে মূল স্থলভাগ পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নাটোর জেলা পুলিশ বদ্ধপরিকর।
নাটোর জেলা পুলিশ জেলার সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে—যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক তৎপরতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো তথ্য সম্পর্কে নিকটস্থ থানা বা পুলিশকে অবহিত করে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।
দিনের কর্মব্যস্ততা থেকে নিশীথ রাতের নীরবতা—পদ্মার চরাঞ্চল থেকে মূল স্থলভাগ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে নাটোর জেলা পুলিশ সদা তৎপর, দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.