ডিবি’র পৃথক ২টি অভিযানে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থেকে ২২০০ পিচ ইয়াবাসহ ১৭ মামলার আসামী মাদক সম্রাট ওসমানসহ আটক-০৪
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৬
পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান,পিপিএম এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর তত্ত্বাবধানে গত ০৮/১০/২০২৬ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাদীন পাইনাদি পশ্চিমপাড়া সাকিনে ডিবি’র এসআই মিজানুর রহমান,পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১। রিপন ও ২। রেখা আক্তার নামের ২ মাদক কারবারীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করে পরবর্তীতে একই টিম ০৯/১০/২০২৬ তারিখ ভোর রাত ০৬.০০ ঘটিকায় বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭টি মাদক মামলার কুখ্যাত মাদক সম্রাট ১। ওসমান ও তার সহযোগী ২। নয়নকে আটক করে ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সর্বমোট ২২০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পৃথক ২টি অভিযান সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক ২টি মামলার এজাহার দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ ওসমান (২৬), পিতা- আল ইসলাম @ আলী ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং-মাহমুদ নগর, কে.এন সেন রোড, পূর্ব ঠিকানা সাং-সোনাকান্দা পানির ট্যাংকি, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ